ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ ফ্রান্সের সেন্টার-ব্যাক উইলিয়াম সালিবার চোটের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সালিবা আর্সেনাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছিলেন। আলোচনার পর শেষ পর্যন্ত তিনি অস্ত্রোপচার না করানোর সিদ্ধান্ত নিয়েছেন। ২৫ বছর বয়সী এই ফরাসি আন্তর্জাতিক খেলোয়াড়কে দীর্ঘ সময় চিকিৎসা ও বিশ্রামে থাকতে হবে। ঠিক কত দিন তিনি বাইরে থাকবেন, তা তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে; তবে কয়েক মাস লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে দীর্ঘস্থায়ী পিঠের চোটে পড়েছিলেন সালিবা। বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে খেলা চালিয়ে যেতে না পারায় তাঁকে তুলে নেওয়া হয়েছিল।
শেষ আপডেট: 2026-07-25 16:34